রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বৃষ্টির রাত। ছবি : সংগৃহীত
বৃষ্টির রাত। ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমেছে। তবে ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে এখনো কম-বেশি বৃষ্টির দেখা মিলছে। রোববার (১২ অক্টোবর) পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রোববার পর্যন্ত দেশের কিছু অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। এর আগের দুই দিন (শুক্র ও শনিবার) ঢাকায়ও বৃষ্টি থাকতে পারে। ১২ অক্টোবরের পর দেশে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে। ১৫ অক্টোবরের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে। এতে মাসের মাঝামাঝি সময়ে দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে। এতে তখন তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। মূলত চট্টগ্রাম বিভাগে বৃষ্টি তুলনামূলক কিছুটা বেশি ছিল। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বুধবার (৮ অক্টোবর) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X