কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় ঘূর্ণিঝড়ে মৃত ৪ বাংলাদেশির পরিচয় শনাক্ত

বন্যার পানি সরে যাওয়ার পর লিবিয়ায় দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য গাড়ি। ছবি : সংগৃহীত
বন্যার পানি সরে যাওয়ার পর লিবিয়ায় দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য গাড়ি। ছবি : সংগৃহীত

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৬ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার। উপকূলীয় শহর দেরনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভয়ংকর এই ঘূর্ণিঝড় ড্যানিয়েলে লিবিয়ার দারনা শহরে বসবাসরত ছয় বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়- নিহতদের মধ্যে রাজবাড়ী জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব রয়েছেন। তবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।

পোস্টে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) লিবিয়ার উপকূলীয় অঞ্চলে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ডানিয়েল’ আঘাত হানে। এতে ভূমধ্যসাগর তীরের শহর দেরনাসহ বেশ কয়েকটি শহর লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ের সঙ্গে দেখা দেয় ভয়াবহ বন্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X