কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের ভিত্তিতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়।

তিনি নিশ্চিত করেন, এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে। এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে।

সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই প্রস্তুতি এই জুলাই সনদ।

জুলাই অভ্যুত্থানে তরুণদের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, তারাই দেশকে নেতৃত্ব দেবে। তারা আমাদের পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। ১৮ কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো ২৭ বছরের নিচে, এরাই আমাদের সম্পদ।

প্রধান উপদেষ্টা বলেন, সারা দুনিয়া অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদের সাহায্য করব তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব। কোনো কোনো দেশে তো তরুণ নেই বলতে গেলে। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ। তরুণদের শুধু বাংলাদেশ নয়, পৃথিবীকে পরিবর্তনের সুযোগ এসেছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই ঐকমত্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

এর আগে দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্যদিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও স্বাক্ষর করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X