কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কার্নিভাল ক্রুজে কোন গাড়ির ভাড়া কত

কার্নিভাল ক্রুজ জাহাজ। ছবি : সংগৃহীত
কার্নিভাল ক্রুজ জাহাজ। ছবি : সংগৃহীত

ভোলাবাসীর প্রতিক্ষিত যাত্রী ও গাড়ি বহনকারী বিলাসবহুল জাহাজ কার্নিভাল ক্রুজ রো রো ফেরি যাত্রা শুরু করেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যায় ফেরিটি।

‘যাব বাড়ি সাথে নিয়ে যাব গাড়ি’ স্লোগানের সঙ্গে মিল রেখে গত ৭ সেপ্টেম্বর এই ফেরির উদ্বোধন করা হয়। এতে রয়েছে একই সঙ্গে গাড়ি এবং যাত্রী বহন করার সুবিধা। থাকছে বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, বিজনেস ক্লাস এসি চেয়ার এবং সাধারণ যাত্রীদের জন্য ডেকে ভ্রমণ করার সুবিধা। এসি/নন এসি এবং ভিআইপি কেবিনে থাকছে অ্যাটাচ বাথরুম।

বিলাশবহুল জাহাজ কার্নিভাল ক্রুজ নৌযানটি ঢাকা-ইলিশা-ভোলা নৌ রুটে নিয়মিত চলাচল করবে। ঢাকা পোস্তগোলা ব্রিজের দক্ষিণ পশ্চিম প্রান্তের নিজস্ব জেটি থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিলাসবহুল কার্নিভাল ক্রুজ জাহাজটি।

জাহাজটির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ঢাকা থেকে ছেড়ে ভোলায় আসছে এবং রাত ৯টায় ভোলা ইলিশা থেকে ঢাকার মুখে ছেড়ে যাবে কর্তৃপক্ষ জানিয়েছে।

কার্নিভাল ক্রুজ নৌযানের যাত্রীদের জন্য ভিআইপি কেবিনে যাত্রা করলে গুণতে হবে ৫ হাজার টাকা। সেই সঙ্গে সাধারণ কেবিনে ৩ হাজার, চেয়ারে ৫০০ টাকা এবং ডেকে ৪০০ টাকা গুণতে হবে।

যানবহনের ক্ষেত্রে মোটরসাইকেলের জন্য ১ হাজার টাকা, প্রাইভেট কারের জন্য ৫ হাজার টাকা, পিকআপ বা লাক্সারি কারের জন্য সাড়ে ৭ হাজার টাকা, মাইক্রোবাসের জন্য সাড়ে ৮ হাজার টাকা, মিনি বাসের জন্য ১০ হাজার টাকা এবং বড় বাসের জন্য ১৫ হাজার টাকা দিতে হবে।

এ ছাড়া যাত্রী সাধারণ প্রয়োজনে ০৯৬৭৮৩৩০০৫৫ এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবে।

বাংলাদেশে এই প্রথম যাত্রী এবং গাড়ি বহনকারী জাহাজ নির্মাণ করেছে কার্নিভাল ক্রুজ লাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি একই টাইপের অন্য আরও একটি নৌযান ‘কার্নিভাল ওয়েভ’ নামে আরেকটি জাহাজ নির্মাণ করেছে বলে জানা গেছে। এই জাহাজটিতে বড় মালবাহী গাড়ির সংখ্যা বেশি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X