কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শীতের সকাল। ছবি : পুরোনো
শীতের সকাল। ছবি : পুরোনো

রাজধানীসহ দেশের কোথাও কোথাও ভোররাতে হালকা কুয়াশার দেখা মিলছে। আগামী কিছুদিন দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে থাকা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এতে দেশের বেশির ভাগ অঞ্চলই হয়ে পড়েছে বৃষ্টিহীন। আগামী কিছুদিনও দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘শুক্রবার (৭ নভেম্বর) থেকে দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে। কয়েক দিন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী কিছুদিন দেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। দেশের কোথাও কোথাও বিশেষ করে উত্তরবঙ্গ ও নদী অববাহিকায় মধ্যরাত থেকে ভোরের মধ্যে কুয়াশার দেখা মিলতে পারে।’

দেশের বেশির ভাগ অঞ্চলেই বৃষ্টির দেখা মেলেনি। মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগের অল্প কিছু অঞ্চলে কিছুটা বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ৬টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেটেও ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে, ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৯ ডিগ্রি। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩২ দশমিক ৫ ডিগ্রি ও ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X