কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ফের ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ডিআইজি হারুন

কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা গ্রহণ করছেন ডিআইজি হারুন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা গ্রহণ করছেন ডিআইজি হারুন। ছবি : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ তৃতীয়বারের মতো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর অদূরে নরসিংদীর হেরিটেজ রিসোর্ট অডিটোরিয়ামে কিশোরগঞ্জ জেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সর্বসম্মতভাবে ডিআইজি হারুন অর রশীদ সভাপতি ও শিল্পপতি তোফায়েল কবির খানকে মহাসচিব নির্বাচিত করা হয়।

ঢাকায় বসবাসরত কিশোরগঞ্জবাসীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে দুপুরে সাধারণ সভা শুরু হয়। হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী মো. ইউসুফ, জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইসরোফ হুসেন, শিল্পপতি তোফায়েল কবির খান। ওই সময় কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভার শেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহসভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা হারুন অর রশিদ নির্বাচন পরিচালনা করেন। এতে সর্বসম্মতভাবে অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হারুন অর রশীদকে সভাপতি ও তোফায়েল কবির খানকে মহাসচিব নির্বাচিত করা হয়। পরে প্রখ্যাত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকাল থেকেই ঢাকা থেকে কিশোরগঞ্জ সমিতির সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে হেরিটেজ রিসোর্টে বিভিন্ন রাইড ও প্রাকৃতিক-কৃত্রিমভাবে তৈরি সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X