কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় গাজীপুরের টঙ্গীতে আইনের সংঘাতে আসা শিশুদের পুনর্বাসন কেন্দ্র শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) ভয়ে ডরমেটরি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে অন্তত ৪১ জন শিশু আহত হয়। শিশু উন্নয়ন কেন্দ্রটির এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার পরপরই আহতদের মধ্যে ৩০ জনকে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সবাইকে কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে এবং তারা নিরাপদে আছে। বর্তমানে তারা কেন্দ্রের মেডিকেল টিমের নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে।

ভূমিকম্পের পরপরই সকল শিশুকে কেন্দ্রের মাঠে নামিয়ে সারিবদ্ধভাবে বসানো হয়। এরপর সুপারিনটেনডেন্টসহ কর্মকর্তা-কর্মচারীরা তাদের শান্ত করতে কাউন্সেলিং করেন এবং বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

ঘটনার বিষয়ে পরবর্তীতে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং গাজীপুর জেলা প্রশাসনকে অবহিত করা হয়। মহাপরিচালক নিয়মিত খোঁজখবর রাখছেন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভূমিকম্পের সময় শিশুদের হাসপাতালে নেওয়ার কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় অভিভাবকদের জানানো হচ্ছে— বর্তমানে শিশুরা নিরাপদ রয়েছে। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও দক্ষভাবে মোকাবিলায় সতর্কতামূলক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। একইসঙ্গে কেন্দ্রের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X