স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

কলকাতার সেই ব্যথাটা শেষ পর্যন্ত ছাড়ল না শুভমান গিলকে। প্রথম টেস্টে হঠাৎ করে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে; এরপর দুই দিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরও শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের দলে থাকা হলো না এই টপ-অর্ডার ব্যাটারের। আর সেই অনিশ্চয়তার মাঝেই ভারত দলকে নিতে হচ্ছে বড় সিদ্ধান্ত—গৌহাটিতে ভারতের নেতৃত্ব দেবেন ঋষভ পান্ত।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার সকালে এক বিবৃতিতে জানায়, গিলকে দ্বিতীয় টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর গিল গৌহাটি পৌঁছালেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মুম্বাই পাঠানো হচ্ছে।

বিসিসিআই জানায়, এখনই মাঠে নামলে তাঁর ঘাড়ের ব্যথা বা স্পাজম ফের ফিরে আসার ঝুঁকি রয়েছে। এমন অবস্থায় তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিতে রাজি হয়নি দল ব্যবস্থাপনা। সেই ঝুঁকির প্রভাব পড়তে পারে আসন্ন ওয়ানডে সিরিজেও—৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের যে সিরিজ, সেখানে গিলের অংশগ্রহণও এখন অনিশ্চিত।

এদিকে, দ্বিতীয় টেস্টে গিলের বিকল্প ঘোষণা করেনি ভারত। ফলে একজনকে বেছে নিতে হবে বি সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল বা নীতিশ কুমার রেড্ডির মধ্য থেকে।

কলকাতা টেস্টেই আহত হন গিল। মাত্র তিন বল খেলে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। পরদিনই জানানো হয়, আর মাঠে নামা হচ্ছে না তাঁর। গিল ছাড়াই ভারতের ব্যাটিং ভেঙে পড়ে ৯৩ রানে, ফলে ১২৪ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে পারেনি রোহিত শর্মার দল। ম্যাচটি শেষ পর্যন্ত ভারত ৩০ রানে হারে।

ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোঠক বৃহস্পতিবারই ইঙ্গিত দিয়েছিলেন, সামান্য সন্দেহ থাকলেও গিলকে খেলানো হবে না। তিনি বলেন, ‘গিলের অবস্থা অনেকটাই ভালো। তবে সিদ্ধান্ত নেবে ফিজিও ও ডাক্তাররা। সামান্যতম সম্ভাবনাও যদি থাকে যে স্পাজম ফের ফিরে আসতে পারে, তাহলে আমরা ঝুঁকি নেব না।’

এখন সব চোখ গৌহাটি টেস্টে। সিরিজে পিছিয়ে থাকা ভারতকে বাঁচাতে নেতৃত্বে পন্ত; অন্যদিকে টপ অর্ডারে গিলের শূন্যতা পূরণে নতুন মুখের পরীক্ষা। চাপও থাকবে, প্রত্যাশাও থাকবে—আর সবকিছুর মাঝেই গৌহাটিতে শুরু হচ্ছে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X