স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচটি যেন বাংলাদেশের ‘এ’ দলের স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা। ১৯৪ রানের বিশাল সংগ্রহ, দারুণ উইকেট টুকটাক, আবার ভয়ানক ফিল্ডিং ভুল—সব মিলিয়ে ম্যাচটি গড়াল শেষ বল, তারপর সুপার ওভার, তারপরও নাটক। শেষ পর্যন্ত সুয়াশ শর্মার এক ওয়াইডে বাংলাদেশ ফাইনালের টিকিট হাতে পেলেও ম্যাচ শেষে যেন পুরো আলোটাই কেন্দ্রীভূত হলো এক ব্যক্তিকে ঘিরে—অধিনায়ক আকবর আলী।

নিজের করা ভয়াবহ ভুলে ম্যাচটা হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল—এটা উপলব্ধি করেই ম্যাচশেষে সরাসরি ক্ষমা চাইলেন তিনি।

শেষ বলে ভারতের দরকার ছিল শেষ বলে ৪ রান। বলটি মিডউইকেটে গিয়ে থামল। ব্যাটাররা নিলেন দুই রান। এখানেই সুযোগ ছিল ম্যাচ জিতে নেওয়ার—কিন্তু স্টাম্পে লাগাতে গিয়ে আকবর বলটি ছুঁড়ে ফেললে ভারতের ব্যাটাররা আরেকটি রান নিয়ে ম্যাচ টাই করে ফেলেন।

ফিল্ডিং ক্যাচ–মিস থেকে শুরু করে ওভার–ম্যানেজমেন্ট—পুরো ম্যাচে যেভাবে ভুল জমতে থাকে, আকবরের থ্রো–মিস যেন সেই কাহিনির চূড়ান্ত দৃশ্য।

ম্যাচশেষে আকবর নিজেই বললেন, “শুরুতেই সবার কাছে ক্ষমা চাইছি। জানতাম তাদের ৪ রান দরকার ছিল, কিন্তু জানি না মাথায় কী হলো যে থ্রো করে ফেললাম।”

সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ১ রান।তবু অভিজ্ঞ ইয়াসির আলী রাব্বি ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন—আরো একবার ম্যাচ গড়ায় টানটান উত্তেজনায়।

শেষ পর্যন্ত রক্ষা হয় ভারতীয় বোলার সুয়াশ শর্মার ওয়াইডে। বাংলাদেশ নিশ্বাস ফেলতে পারেন, কিন্তু ততক্ষণে সমালোচনার ঝড় উঠেছে আকবরকে ঘিরে।

আকবর ম্যাচসের পরে স্পষ্ট বললেন—“শুরুতে (হাবিবুর রহমান) সোহানের সঙ্গে আমরা ভেবেছিলাম ১৮০ হলেই খুশি। শেষ দিকে রাব্বি ও মেহেরব যেভাবে শেষ করেছে—দুর্দান্ত ছিল।”

কিন্তু পরে নিজের দলকেই কঠোরভাবে সমালোচনা করেন তিনি—“ক্যাচ–মিস আর ফিল্ডিং ভুলে ম্যাচটা সুপার ওভারে চলে যায়।”

ম্যাচের শেষ অংশের মানসিক চাপ এখনও ঝেড়ে ফেলতে পারেননি তিনি। আকবর বলেন—“গত ২০ মিনিটে কী হলো এখনও বুঝতে পারছি না। আলোচনা করে ফাইনালের জন্য প্রস্তুতি নেব।”

জিতে ফাইনালে উঠলেও বাংলাদেশকে সামনে তাকাতে হচ্ছে আরও সতর্ক দৃষ্টিতে। ব্যাটিং–বোলিং যেখানে উজ্জ্বল, সেখানে বারবার ফিল্ডিং ভুল বড় সাবধানবাণী—যা আগামী ম্যাচেই বড় মূল্য নেওয়ার ক্ষমতা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X