কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এর ফলে সপ্তাহজুড়ে নিম্নমুখী প্রবণতা বজায় রেখেছে মূলবান ধাতুটি। সর্বশেষ মার্কিন প্রতিবেদন ফেডারেল রিজার্ভের ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনাকে দূরে ঠেলে দেওয়ার প্রভাবে দাম কমছে। খবর রয়টার্সের।

শুক্রবার জিএমটি ১২টা ১৩ পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলার। সপ্তাহের হিসেবে মূল্যপতনও শূন্য দশমিক ৯ শতাংশ। ডিসেম্বর সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলারে নেমে আসে।

উইজডমট্রির কমোডিটি কৌশলবিদ নিটেশ শাহ বলেন, “শ্রমবাজারের শক্তিশালী তথ্য সুদের হার কমানোর সম্ভাবনাকে প্রায় ভেস্তে দিয়েছে। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।”

বিশ্লেষকদের মতে, সুদের হার হ্রাসের সম্ভাবনা কমে গেলে বিনিয়োগকারীরা সুদ না-দেওয়া সম্পদ যেমন স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমান বাজারে।

এদিকে দেশের বাজারে শুক্রবার (২১ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা বিক্রি হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X