আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

কবরস্থানের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্থানীয়—মো. সালেক (৬০), সালমান (২০), শাফিন (১৯), লোকমান (৬৭), মিনহাজ (২৫), ওসমান গণি (৬৫), ইসমাইল (৫০), জয়নাব(৪২), ছেনোয়ারা বেগম (৪০), রাবেয়া (৪০), সিরাজ খাতুন (৪৩), রহিমা (৪৫), জাফর ইকবাল (৪০)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় মো. সাইদ নামের একজন আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ ও মো. হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার একপক্ষ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাদি মো. সাইদ পক্ষের ১৩ জন আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিবাদী হয়ে মো. হোসেন, সেলিম, ইউনুস, আব্দুল মোনাফ, হেলাল, জামাল ও আসিফের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে দুপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X