রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকল্প পাস হলে বাস্তবায়নের ধার ধারে না : পরিকল্পনা সচিব

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

পরিকল্পনা বিভাগের সচিব এসএম শাকিল আখতার বলেন, প্রকল্প পাস করানোর জন আমরা শুরু থেকে যে কথাগুলো সুন্দরভাবে লিখি কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করি না। বরাদ্দ পাস করার জন্য উদ্দেশ্য, লক্ষ্য ও বাস্তবায়ন সুন্দরভাবে লিখে পাস করে নিয়ে যায় তারপরে বাস্তবায়নের ধারে কাছে থাকি না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল এনার্জি রেজিলেন্স থ্রো রিনিউয়েবল ইন্টিগ্রেশন : দ্য বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক এক সেমিনারে সচিব এসব কথা বলেন।

সচিব বলেন, প্রকল্পে আমরা কাগজে খুব সুন্দরভাবে যে কথাগুলো লিখি, বাস্তবে সেগুলোর সঠিক বাস্তবায়ন করি না।

পরিকল্পনা সচিব আরও বলেন, কাগজে লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়ন প্রক্রিয়া সুন্দরভাবে লিখে অনুমোদন নিয়ে যাওয়া হয়, কিন্তু বাস্তবায়নের সময় সেগুলোর কোনো ধার ধারে না। এই বাস্তবায়নের সঙ্গে যারা যুক্ত, সেই নির্দিষ্ট লোকদের যদি ভবিষ্যতে শাস্তির আওতায় আনা না যায়, তবে কোনো উদ্যোগই কাজে আসবে না।

তিনি বলেন, আমরা বাস্তবায়নের সঙ্গে যুক্ত একটি পুরো দলকে (গ্রুপ অব পিপল) দায়ী করি, যা মোটেই ঠিক নয়। ইঞ্জিনিয়ারিং এবং সড়ক প্রকল্পের মতো ক্ষেত্রে কারা বাস্তবায়ন করছে, তা আমরা দেখতে পাই। কিন্তু যখন বাস্তবায়নের মেসেঞ্জার ব্যর্থ হয়, তখন একটি পুরো দলকে, যেমন ২০ জন, ২৫ জন বা ৩০ জনকে দায়ী করা হয়। অথচ এত লোক জড়িত থাকার কথা নয়।

সচিব বলেন, যদি নির্দিষ্টভাবে লোকজনকে চিহ্নিত করা না যায় এবং শাস্তির নিশ্চয়তা না দেওয়া যায়, তবে ভবিষ্যতে আমাদের কোনো উদ্যোগই কাজে আসবে না। তিনি বিশ্বাস করেন, যেদিন থেকে এই শাস্তির ব্যবস্থা চালু করা হবে, সেদিন থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, তার আগে নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X