রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর-৪ আসনে আখতার হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ

রংপুর-৪ আসনে আখতার হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ। ছবি : কালবেলা
রংপুর-৪ আসনে আখতার হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর ও জেলা কমিটির নেতারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আবু রায়হান, রংপুর-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় এনসিপি নেতারা বলেন, আখতার হোসেন গণঅভ্যুত্থানের অগ্রনায়ক এবং জুলাই আন্দোলনের প্রথম রাজবন্দি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র আখতার হোসেন তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভোটারদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে তিনি রংপুর-৪ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন করবেন বলে আমরা প্রত্যাশা করছি।

কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা আখতার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একা অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।

এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। পুলিশি নির্যাতন-নিপীড়নেও না হারা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ।

কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে এবার লড়বেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। গত ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দল থেকে মনোনয়ন দেওয়া হলেও এর আগে এ বছরের ১ জুলাই রংপুরে জুলাই পদযাত্রা থেকে আখতার হোসেনকে রংপুর-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X