কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ‘বন্ধু’ দেশের তালিকায় বাংলাদেশ

বাংলাদেশ ও রাশিয়ার পতাকা।
বাংলাদেশ ও রাশিয়ার পতাকা।

সম্প্রতি ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়া। যে তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, তালিকায় থাকা ৩০ দেশকে রাশিয়ান মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেওয়া হবে।

তালিকায় থাকা দেশগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, ব্রাজিল, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর কোন কোন দেশ বন্ধু, আর কোন কোন দেশ বন্ধু নয়— এমন একটি তালিকা প্রকাশ করেছিল রাশিয়া। যুদ্ধ শুরুর পর যেসব দেশ ও অঞ্চল রাশিয়ার বিরুদ্ধে ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে, তাদের ওই তালিকায় রাখা হয়।

ওই সময় রাশিয়া জানিয়েছিল, বন্ধু নয়, এমন দেশ ও অঞ্চলের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা নাগরিকদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করা হবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছিল, যেসব দেশকে রাশিয়া ‘বন্ধু নয়’ তালিকায় যুক্ত করেছে, তারা রাশিয়ায় নিজ দূতাবাসে সীমিতসংখ্যক স্থানীয় কর্মী নিয়োগ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X