কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
এডিসি হারুন-সানজিদাকাণ্ড

তৃতীয় দফায় আরও ৩ দিন সময় পেল তদন্ত কমিটি

হারুন-অর-রশীদ, সানজিদা আফরিন ও আজিজুল হক মামুন। ছবি : সংগৃহীত
হারুন-অর-রশীদ, সানজিদা আফরিন ও আজিজুল হক মামুন। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানা হেফাজতে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে তৃতীয় দফায় সময় বাড়ানো হয়েছে। তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে ডিএমপি কমিশনার আরও ৩ কার্যদিবস অতিরিক্ত সময় বাড়ানোর অনুমতি দিয়েছেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) ফারুক হোসেন কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় দুই দফায় মোট ১০ দিন বাড়ানো হয়। তৃতীয়বারের মতো আরও তিন দিন সময় পেল তদন্ত কমিটি।

গত ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর বারডেম হাসপাতালে পুলিশের রমনা বিভাগের এডিসি (সাসপেন্ড) হারুন-অর-রশীদ ও আরেক সরকারি কর্মকর্তা আজিজুল হক মামুনের হাতাহাতি ঘটনার ঘটে। আরেক পুলিশ কর্মকর্তা এবং আজিজুল হক মামুনের স্ত্রী সানজিদা আফরিনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এর জেরে কেন্দ্রীয় দুই ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের ঘটনার অভিযোগ ওঠে। এই ঘটনায় সাধারণ জনগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

আলোচিত এ ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।

ওই ঘটনায় ডিএমপির ডিসি (অপারেশন্স) মো. আবু ইউসুফকে প্রধান করে গত ১১ সেপ্টেম্বর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু তারা পাঁচ দিন সময় বৃদ্ধির আবেদন করেন। পরে তাদের ৫ দিনের সময় বাড়িয়ে দেন পুলিশ কমিশনার। মঙ্গলবার সেই ৫ দিন শেষ হলে ফের ৭ দিন সময় আবেদন করা হয়। পরে আরও ৩ দিন সময় বাড়ানো হয়।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ সূত্র জানিয়েছিল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি পদ থেকে বরখাস্ত হওয়া হারুন অর রশিদের বিরুদ্ধে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মারধরের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত কমিটি।মঙ্গলবার এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। তদন্ত প্রতিবেদনে এডিসি হারুন ও এডিসি সানজিদা আফরিনসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X