কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা

ফ্যাক্ট চেক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
ফ্যাক্ট চেক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপতথ্য ও উদ্দেশ্যমূলক তথ্য রোধে মানুষ ও সমাজকে রক্ষা করার জন্য গণমাধ্যকর্মীদের প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস’বিষয়ক এক দিনের কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ইনস্টিটিউটের সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন আবু রুশদ মো. রুহুল আমিন।

ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস’ সম্পর্কে আলোচনা করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচক আবু রুশদ মো. রুহুল আমিনের আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও ভুয়া সংবাদ প্রতিরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, টুইটার আইনের আওতায় আনা এবং সাংবাদিকতায় অপতথ্য রোধে সঠিক তথ্য যাচাইয়ের কৌশল প্রভৃতি বিষয়গুলো উঠে আসে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য ফ্যাক্টস চেকিং টুলস ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ মোট ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X