রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসন ও শিক্ষায় বাংলা ব্যবহারে ঘাটতি রয়েছে : ঢাবি উপাচার্য

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাবি উপাচার্য। ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাবি উপাচার্য। ছবি : সংগৃহীত

প্রশাসন ও শিক্ষাসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার এখনো পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও প্রশাসন, শিক্ষা, বিচারব্যবস্থা এবং দৈনন্দিন প্রাতিষ্ঠানিক কার্যক্রমে এর ব্যবহার সর্বস্তরে নিশ্চিত করা যায়নি। বাংলা ভাষার চর্চা শুধু আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি আমাদের মানসিকতা ও সাংস্কৃতিক অঙ্গীকারের সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করছি। একই সঙ্গে দেশের নৃগোষ্ঠীর মাতৃভাষাসহ সব মাতৃভাষার প্রতি সম্মান জানাই। মাতৃভাষার সংরক্ষণ ও বিকাশে আমাদের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

নিয়াজ আহমেদ খান বলেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এ উদ্যোগ আরও সম্প্রসারণ ও কার্যকর বাস্তবায়ন জরুরি।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষাশহীদদের আত্মত্যাগ কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ছিল না; এটি ছিল জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার সংগ্রাম।

রাষ্ট্রীয় কর্মসূচির ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, জাতির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি আয়োজনের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করে থাকে। এ বছর কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

উপাচার্য বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না। বাংলা ভাষাসহ সব মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিয়মিত চর্চা ও প্রাতিষ্ঠানিক প্রয়োগ নিশ্চিত করাই হবে ভাষাশহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X