রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড কর্মসূচি : উদ্বোধনের আগেই অর্থ পেলেন সুবিধাভোগীরা

রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান। ছবি : কালবেলা
রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে। এতে রাজধানীর কড়াইল বস্তিসহ আশপাশের নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ জড়ো হন। সেখানে উপস্থিত অনেকেই জানান, কার্ড হাতে পাওয়ার আগেই তাদের মোবাইল অ্যাকাউন্টে সরকারি সহায়তার ২ হাজার ৫০০ টাকা জমা হয়েছে।

মুঠোফোনে অর্থ পাওয়ার বার্তা পেয়ে অনেক সুবিধাভোগী আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এই অর্থ তাদের পরিবারের প্রয়োজন মেটাতে এবং কেনাকাটায় বড় সহায়তা করবে।

জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং নির্দিষ্ট কিছু ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, এই কর্মসূচির মাধ্যমে প্রকৃত দুস্থ ও নিম্নআয়ের মানুষের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এজন্য সহায়তার অর্থ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ না থাকে।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে দেশের আরও বেশি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X