কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়তের কেন্দ্রীয় সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

খতমে নবুওয়তের সভা। ছবি : কালবেলা
খতমে নবুওয়তের সভা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুমে তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় শর্ষিনার পীর মাওলানা শাহ মুহাম্মাদ সাইফুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। সভায় কেন্দ্রীয় কমিটিতে ৯৪ জন সদস্য বর্ধিত করে ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুনভাবে বর্ধিত সদস্যদের পদায়নের জন্য মহাসচিবকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সাব কমিটি ঘোষণা করা হয়। অপর এক প্রস্তাবে দ্রুত সময়ে ঢাকা মহানগরের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের পদায়নের জন্য মহাসচিবকে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট সাব কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া মহাসচিবের নেতৃত্বে আগামী ২ অক্টোবর, জামিয়া হুসাইনিয়া মেলান্দহ মাদ্রাসায় জামালপুর জেলা কমিটি ও জামিয়া সিদ্দিকীয়া তেরাবাজার মাদ্রাসায় শেরপুর জেলা এবং ৩ অক্টোবর সকাল ৮টায় মিফতাহুল উলুম মাদ্রাসায় নেত্রকোনা জেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই জেলাগুলোতে কমিটি গঠনের জন্য মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সফর করবেন। প্রতিনিধি দলে আরও আছেন, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শাব্বির আহমাদ, মুফতি কামাল উদ্দিন, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহফুজুর রহমান ও মাওলানা সুলতান আহমাদ।

এ সময় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত সৌদি আরবের সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীকে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মুবারকবাদ জানানো হয়।

সংবর্ধনার সময় প্রধান অতিথি মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, সাইয়েদ মাওলানা রফিকুল ইসলাম মাদানী মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম, তায়েফ, ইয়ামবু, আল খামিস, তাবুক, খাইবার, আল হাসাসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে খতমে নবুওয়তের কাজ বেগবানে কার্যকরী ভূমিকা পালন করায় আমরা ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি।

সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতি কামাল উদ্দিন, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা শাব্বির আহমাদ, মাওলানা আলী আজম, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা আল আমিন ফয়জী, মাওলানা সুলতান আহমাদ, মাওলানা ইউনুস, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা জুবায়ের রশীদ, মুফতি দেলোয়ার হুসাইন, মাওলানা মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা মোরশেদ বিন নূর, মাওলানা ফয়জুল্লাহ আজমী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X