কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

স্ট্রেশনে দাঁড়িয়ে আছে মেট্রোরেল। ছবি: সংগৃহীত
স্ট্রেশনে দাঁড়িয়ে আছে মেট্রোরেল। ছবি: সংগৃহীত

মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে মেট্রোরেল চলাচলের সময়সূচিতেও পরিবর্তন নিয়ে এসেছে ডিএমটিসিএল।

সোমবার (১৯ জুন) প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের যোগাযোগের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এ এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

উদ্বোধনের পর প্রথমে সীমিত পরিসরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু করে মেট্রোরেল। এরপর ধীরে ধীরে প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে। এ লাইনের আওতায় রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলছে মেট্রোরেল। চালু হওয়া মেট্রোরেল প্রকল্পটির নাম এমআরটি লাইন-৬। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১ কিলোমিটারের বেশি। এর মধ্যে থাকছে ১৭টি স্টেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১০

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

১১

প্রাথমিকের মানোন্নয়নে গবেষণা প্রস্তাব আহ্বান, পাবেন ২ লাখ টাকা

১২

নাতির হামলায় বৃদ্ধার মৃত্যু, পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন

১৩

চ্যাম্পিয়ন দলের নাম জানিয়ে আর্জেন্টাইনদের চরম দুঃসংবাদ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

১৪

গুগল ম্যাপসে আপনার সঠিক অবস্থান আছে কি না বুঝবেন যেভাবে

১৫

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে: ইরান

১৬

অটোরিকশা-ভটভটির সংঘর্ষে ২ নারী নিহত

১৭

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

১৮

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

১৯

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X