রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে এমপিদের’

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের (এমপি) আবাসন সুবিধা নিশ্চিত করতে আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ঈদের বিরতির পর সংসদের মুলতবি অধিবেশন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের রাজকীয় ও দাপ্তরিক কাজ সুচারুভাবে পালনের সুবিধার্থে দ্রুত আবাসন নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আশা করছি, আগামী ১০ এপ্রিলের মধ্যে আগ্রহী সদস্যদের অনুকূলে বাসভবন বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে, সংসদ কক্ষের সাউন্ড সিস্টেমে দেখা দেওয়া কারিগরি জটিলতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। গত ১২ মার্চ অধিবেশনের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দিয়েছিল।

এ বিষয়ে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতাটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি পরিকল্পিত কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও কারিগরি মতামত চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের এই ‘সংসদ কমিটি’ গঠন করা হয়। সদস্যদের সুযোগ-সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করাই এ কমিটির মূল কাজ। আজকের বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১০

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১২

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৩

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৪

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৫

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৭

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৮

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

২০
X