কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের চোখের রোগের বিষয়ে অভিভাবকদের সচেতন করতে হবে : পলক

রাজধানীর নূর মক্কা চক্ষু হাসপাতালে স্কুলশিক্ষকদের নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
রাজধানীর নূর মক্কা চক্ষু হাসপাতালে স্কুলশিক্ষকদের নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের চোখের রোগের বিষয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেকেই জানে না যে, তাদের চোখের সমস্যা আছে। চোখের রোগের বিষয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করতে পারলে প্রাথমিক অবস্থায় শিশুদের অন্ধত্বসহ চোখের রোগ থেকে রক্ষা করা সম্ভব।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর নূর মক্কা চক্ষু হাসপাতালে স্কুলশিক্ষকদের নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পলক। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্কুল স্বাস্থ্য কার্যক্রম’ উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. আহমেদ তাহের হামিদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সহকারী সুপারভাইজর জেনারেল ডক্টর আকিল আল-গামাদি, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাপরিচালক, ড. আদেল আল রুশহুদ, নূর মক্কা চক্ষু হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট ডা. একেএম মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পলক বলেন, শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। স্মার্ট সিটিজেন তৈরির জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে শিশুদের উপযুক্ত করে তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১০

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১১

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১২

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৩

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৪

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৫

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৬

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

১৭

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

১৮

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

১৯

স্বর্ণের দামে বড় পতন

২০
X