কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা ছুটিতে গিয়ে না ফেরায় দক্ষিণ সিটির প্রকৌশলী চাকরিচ্যুত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অনুমতি ছাড়া ভিন্ন কোর্সে অংশগ্রহণ ও নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১ এর সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মোহাম্মদ আজাদকে চাকরিচ্যুত করেছে সিটি করপোরেশন।

আজ বুধবার (৪ অক্টোবর) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

অফিস আদেশে বলা হয়, ২০১৮ সালে আবুল কালাম মোহাম্মদ আজাদ অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স করার জন্য স্ত্রী, সন্তানদের নিয়ে যান। এ কোর্সের জন্য তাকে সময় দেওয়া হয়েছিল ২ বছর। মঞ্জুর করা ছুটির অতিরিক্ত সময় তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না মর্মে শর্ত অন্তর্ভুক্ত ছিল। সে মোতাবেক কোর্স শেষে স্বীয় কর্মস্থলে যোগদান করা আইনগতভাবে বাধ্যতামূলক ছিল।

তিনি গত ৫ বছরেও কর্মস্থলে যোগ না দেওয়ায় বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি ৩৪ মতে আবুল কালাম মোহাম্মদ আজাদের চাকরি অবসান করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X