কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

চুরির দায়ে ঢাকা দক্ষিণ সিটির ৪ কর্মী চাকরিচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গ্রাফিক্স : কালবেলা

সিটি করপোরেশনের শৃঙ্খলা ভঙ্গ ও নগর ভবনের সিঁড়ির অ্যাঙ্গেলসহ অন্যান্য মূল্যবান দ্রব্য সামগ্রী চুরির দায়ে চাকরি হারিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চার পরিচ্ছন্নতা কর্মী। এদিকে জনস্বার্থের কথা উল্লেখ করে দুই প্রকৌশলীকে বদলি করা হয়েছে। গতকাল শুক্রবার ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান পৃথক দপ্তর আদেশ জারি করে দুই প্রকৌশলীকে বদলি ও চার পরিচ্ছন্নতা কর্মীকে চাকরিচ্যুত করেন। চাকরিচ্যুত চার পরিচ্ছন্নতা কর্মীরা হলেন, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী রাজু দাস, নয়ন দাস, শংকর কোনা এবং আর এম রাজু।

সচিব আকরামুজ্জামান জানান, ৪ পরিচ্ছন্নতা কর্মীর ব্যাংক হিসেব বন্ধ করার জন্য ইতোমধ্যে হিসাবরক্ষণ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ ছাড়া তাদের নামে ডিএসসিসির কোনো বাসা বরাদ্দ থাকলে তা উচ্ছেদ করে সম্পত্তি বিভাগ বুঝে নেবে।

তিনি জানান, ডিএসসিসির অঞ্চল-৪ এর নির্বাহী প্রকৌশলী (পুর) হারুনূর রশীদকে নিজ দপ্তর থেকে বদলি করে অঞ্চল-৫ এ দেওয়া হয়েছে। অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী (পুর) সাইফুল ইসলাম জয়কে বদলি করে ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টে উপ-প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X