কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘অপতথ্য প্রচারিত হলে নির্বাচন প্রভাবিত হতে পারে’

‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস ফর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস ফর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

জাতীয় নির্বাচনের আগে অপতথ্য প্রচার হলে নির্বাচন প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক নূরুন নাহার হেনা।

আজ বুধবার (৪ অক্টোবর) রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস ফর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক তার বক্তব্যে বলেন, তথ্য প্রবাহের অবাধ গতি জনজীবনকে যেমন সহজ করেছে ঠিক তেমনি ভুয়া ও অপতথ্যের কারণে মানুষ প্রতারিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে অপতথ্য প্রচারিত হলে নির্বাচন প্রভাবিত হতে পারে। তাই ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস সম্পর্কে সাংবাদিকগণ সচেতন হলে জাতি উপকৃত হবে। তিনি ব্যক্তিস্বার্থের উর্ধ্বে গিয়ে জাতির উন্নয়ন সাধনে ভূমিকা রাখতে সাংবাদিকগণকে উৎসাহ প্রদান করেন।

প্রধান আলোচক আবুরুশদ মো. রুহুল আমিন তার আলোচনায় ভূয়া সংবাদ প্রচার প্রতিহত করার জন্য তথ্য যাচাইয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। সেইসাথে তথ্য যাচাই-বাছাই করার বিভিন্ন টুলস, সফটওয়্যার সম্পর্কে সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। ক্রাইম রিপোর্টারগণ খুব সংবেদনশীল ক্ষেত্রে কাজ করেন বলে এই ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে তিনি সাংবাদিকদের সচেতন করেন।

কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ক্র্যাবের সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশীদ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে এই কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ কর্মশালায় আলোচনা করেন। কর্মশালাটির পরিচালক হিসেবে ইনস্টিটিউটের উপপরিচালক নুসরাত জাবিন এবং সমন্বয়ক হিসেবে সহকারী পরিচালক সাইফুন্নাহার দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X