কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের ফ্লাইটে ‘মুক্তা পানি’ সরবরাহ শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ‘মুক্তা পানি’ সরবরাহ হবে। ছবি : কালবেলা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ‘মুক্তা পানি’ সরবরাহ হবে। ছবি : কালবেলা

এখন থেকে বিমানের ফ্লাইটে ‘মুক্তা পানি’ সরবরাহ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বুধবার (১১ অক্টোবর) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ‘মুক্তা ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার’ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মৈত্রী শিল্পের একটি পণ্য। ‘মৈত্রী শিল্প’ প্রতিবন্ধীদের উন্নয়নে প্রতিষ্ঠিত একটি কোম্পানি।

বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মুক্তা পানির ব্যবহার আগেই শুরু হলেও বিমানের ফ্লাইটে এতদিন বেসরকারি কোম্পানির পানি সরবরাহ করে আসছিল বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসি)।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম কালবেলাকে বলেন, বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহারের জন্য মুক্তা পানির বোতল সরবরাহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক ফ্লাইটেও এই পানি সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি পাওয়ার পর এই পানি ভিভিআইপি ফ্লাইটেও সরবরাহ করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক জানান, বিমানের ফ্লাইটে মুক্তা পানির বোতল ব্যবহারের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি অনুরোধ ছিল। সেই প্রেক্ষিতে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার আইসিডিডিআরবি থেকে ওই পানির গুণমান পরীক্ষা করা হয়। আইসিডিডিআরবি’র মুক্তা পানি মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত বলে প্রতিবেদন দিয়েছে। এরপর বুধবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে এই পানি ব্যবহার শুরু হয়।

বিমান কর্মকর্তারা বলছেন, ফ্লাইটে যাত্রীদের জন্য ২৫০ মিলির বোতল সরবরাহ করা হবে। তবে এর মান নিয়ন্ত্রণ করবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিমান ক্যাটারিং সেন্টার (বিএফসি)। বোতলের গায়ে ‘বিএফসি’ লেভেল থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X