কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির অনশন কাল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল শনিবার সকাল ১১টা হতে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণঅনশন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

ড্যাবের ভিন্নধর্মী কর্মসূচি এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ভিন্নধর্মী কর্মসূচি দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তন্মধ্যে আগামীকাল শনিবার ড্যাবের বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা তাদের নিজ নিজ সদস্যদের নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠান/স্থানীয় প্রেস ক্লাব/শহীদ মিনারের সামনে এপ্রোন পরিহিত অবস্থায় মানববন্ধন বা অবস্থান কর্মসূচি করবে। এ ছাড়া আগামী রোববার সকাল ১১-১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল শাখা একই কর্মসূচি পালন করবে এবং বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ড্যাবের কর্মসূচিতে এপ্রোন পরিহিত অবস্থায় নিজ নিজ শাখার ব্যানার নিয়ে অংশ নেবে।

এ ছাড়াও আগামী রোববার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ড্যাবের সকল পর্যায়ের নেতাকর্মী, সিনিয়র চিকিৎসক ও পেশাজীবী নেতৃবৃন্দের নিয়ে ড্যাবের উদ্যোগে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘জিয়া টিভি’র উদ্যোগে বিশেষ মোনাজাত এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে প্রতিবাদ সভা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার। দুলাল সিদ্দিকীর সভাপতিত্বে ও ছায়েফ আহমেদ সুইট এবং শাকের মাহমুদের সঞ্চালনায় বৃহস্পতিবার এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আরও অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা মাহিদুর রহমান এবং এ মালিক, রুহুল কবির রিজভী, শাম্মী আক্তারসহ বিভিন্ন দেশ থেকে শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X