কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১১:৪৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দাঙ্গা নিয়ন্ত্রণে ডিএমপির মহড়া

দাঙ্গা নিয়ন্ত্রণে ডিএমপির মহড়া অনুষ্ঠিত।
দাঙ্গা নিয়ন্ত্রণে ডিএমপির মহড়া অনুষ্ঠিত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ দাঙ্গা নিয়ন্ত্রণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) নতুন শহর পূর্বাচলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল সংক্রান্ত এই মহড়া অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রধান অতিথি থেকে এই মহড়ায় ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি মহড়া পর্যবেক্ষণ করেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে এবং মাথা ঠাণ্ডা রেখে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা, জনশৃঙ্খলা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। পেশাদারিত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার প্রতিফলন ঘটাতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, আমরা তাদেরই উত্তরাধিকারী। অতীতে যত চ্যালেঞ্জ এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সঠিকভাবে তা মোকাবিলা করেছে।

মহড়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপপুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X