কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আমের ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু

আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন। ছবি : সংগৃহীত
আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদ উপলক্ষে কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে রেলওয়ে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আসিম কুমার তালুকদার বলেন, গত কয়েক বছর ধরেই ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে গরু-ছাগলসহ কোরবানির পশু রাজধানী ঢাকাতে পরিবহন করা হচ্ছে। এবারও উত্তরবঙ্গের কোরবানির পশু ঢাকায় পরিবহনের উদ্যোগ নিয়েছে পশ্চিম রেলওয়ে। তবে এ বছর আমের ভরা মৌসুম হওয়ায় আম পরিবহনে নিয়োজিত ট্রেনে করেই পশু পরিবহন করা হবে বলে।

আম পরিবহন ট্রেনের ৬টির মধ্যে ৩টি বগি পশু পরিবহনের জন্য এবং ৩টি আম পরিবহনের জন্য নিয়োজিত হবে বলে জানান তিনি।

আসিম কুমার বলেন, আগামি বৃহস্পতি ও শুক্রবার অথবা শুক্রবার ও শনিবার দুদিন কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে রেলওয়ে। এজন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

রেল কর্মকর্তারা জানায়, কম খরচে এবং ঝামেলাহীনভাবে ঢাকায় পশু পরিবহনের জন্য রেল পশু পরিবহন জনপ্রিয় হয়ে উঠেছে।

রেলের পশ্চিম জোনের পাকশি বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, চাপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে এ ট্রেন যাত্রা শুরু করবে ফলে চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ থেকে কোরবানির পশু পরিবহন করা যাবে।

তিনি বলেন, ২ দিনে কমপক্ষে ২ শতাধিক কোরবানির পশু ট্রেনে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X