সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (২১ জুন) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

এতে বলা হয়, প্রতিবছর ঈদযাত্রায় অসাধু পরিবহন মালিকরা ফিটনেসবিহীন বাস ও লঞ্চ রঙ করে রাস্তায় নামায়। এতে মাঝপথে দুর্ঘটনা হয়ে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। এ ছাড়াও অতিরিক্ত মুনাফার লোভে একজন চালককে বিশ্রামহীনভাবে ১০-১৫ ঘণ্টা যানবাহন চালাতে বাধ্য করা হয়। অদক্ষ চালক দিয়ে আনফিট যানবাহন চালানোর কারণে সড়ক ও নৌ দুর্ঘটনায় প্রতি বছর ঈদে কয়েকশ যাত্রীর প্রাণহানি ঘটে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, ২০২২ সালে ঈদুল আজহায় ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছিল। এবারও ঈদযাত্রার বহরে মোটরসাইকেল যুক্ত থাকায় সড়ক দুর্ঘটনা ভয়াবহ আকারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সর্তক করেন সংগঠনটি। মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করে বলেন, কিছু অতিলোভী পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাতে মরিয়া হয়ে উঠেছে। ভাড়া নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরকার প্রতিবছর ঈদে কাগুজে বাঘের মতো হুঁশিয়ারি উচ্চারণ করলেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার পরিচয় দেয়। এবারের ঈদেও সব পথে দ্বিগুণ-তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হতে পারে। তাই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অতিরিক্ত যাত্রী ও বেশি ভাড়া আদায়ের লোভে প্রতিবছর সড়ক ও নৌ-পথে ফিটনেসবিহীন যানবাহনে যাত্রী বহন, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, নৌ পথে পর্যাপ্ত বয়া-বাতি ও জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকায় দুর্যোগপূর্ণ নৌ মৌসুমে নৌ-পথের যাত্রীরা ভয়াবহ ঝুঁকিতে রয়েছে।

লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধে কঠোর নজরদারি রাখার দাবি জানান তিনি। এ ছাড়াও আনফিট ও ঝুঁকিপূর্ণ নৌযান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় বিবৃতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১০

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১১

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১২

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৩

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৪

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৫

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৬

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৭

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৮

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৯

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

২০
X