কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আসছেন কাল

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন।

এর আগে গত মে মাসে আফরিন ঢাকায় এসেছিলেন। ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাত্র ৬ মাসের ব্যবধানে অনুষ্ঠেয় এ সফরে দ্বিপক্ষীয় অগ্রাধিকারের বিষয়গুলো ছাড়াও নির্বাচন গুরুত্ব পাবে।

মার্কিন এই কর্মকর্তার সফর প্রসঙ্গে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আফরিন আক্তার মূলত দুটি ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসবেন। একটি হলো রোহিঙ্গা সমস্যা এবং অন্যটি হলো জাতীয় নির্বাচন। এ ছাড়া উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

সূত্র জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জুনিয়র কর্মকর্তা হলেও আফরিন নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল বিষয়াদি দেখভালেরও দায়িত্ব পালন করছেন।

এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি আফরিন নির্বাচন ইস্যুতে মার্কিন সরকারের কোনো বার্তা নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে। সফরের সময় তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X