কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক আমিনুর রহমান তাজ মারা গেছেন

সাংবাদিক আমিনুর রহমান। ছবি : সংগৃহীত
সাংবাদিক আমিনুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি সাংবাদিক আমিনুর রহমান তাজ আর নেই। সোমবার (১৬ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ঢাকার মালিবাগের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)। তার ছোট ভাই মিজানুর রহমান মিরাজ গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে হার্ট অ্যাটাক করেন আমিনুর রহমান তাজ। প্রথমে তাকে রাজধানীর খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়।

আমিনুর রহমান তাজের ভাই মিরাজ জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিয়ে তিন দিন আগে তার ভাই বাসায় ফিরেছিলেন।

আমিনুর রহমান তাজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গণমাধ্যম অঙ্গনে।

১৯৯০ থেকে শুরু করে প্রায় এক দশকের বেশি সময় তার কলমের খোঁচায় কাঁপত ঢাকার অপরাধ জগৎ। ২০০০ সালে ‘মন্ত্রীর বউ আর পুলিশ কমিশনারের বউয়ের জয়েন্ট ভেঞ্চার’ দাপট নিয়ে প্রতিবেদন করে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে তার গ্রেপ্তারে আন্দোলন হয়েছিল বিশ্বের অনেক দেশে। যার ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তৎকালীন প্রশাসন।

তাজ ১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক পাস করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X