কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিটে অংশ নিল বাংলাদেশ

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

ভারতের মুম্বাইতে শুরু হলো ‘থার্ড এডিশন অব গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩’।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। ভারতের পোর্ট, শিপিং ও ওয়াটার ওয়েজ এবং আয়ুষবিষয়ক মন্ত্রী সম্মেলনে অংশ নিতে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।

সম্মেলনে মেরিটাইম সেক্টরের বিভিন্ন দিকের ওপর গুরুত্ব আরোপের পাশাপাশি এ সেক্টরের উত্তম চর্চার প্রসার, বৈশ্বিক মেরিটাইম শিল্প, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনের মধ্যে আন্তঃসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই মেরিটাইম খাত, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তি, পর্যটন, মেরিটাইম ক্লাস্টার্স, দেশীয় জাহাজ নির্মাণ ও মেরামত, অভ্যন্তরীণ ও উপকূলীয় শিপিং, নৌ-নিরাপত্তা, পেশাগত মেরিটাইম সেবাসহ ওই খাতে অর্থায়ন, বীমা, সালিশি প্রভৃতি এ সম্মেলনে অন্যতম প্রধান বিষয়বস্তু।

সম্মেলনে অংশগ্রহণের ফলে বাংলাদেশ-ভারতের মেরিটাইম সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। মেরিটাইম সেক্টরের পারস্পরিক জ্ঞান বিনিময় এ প্লাটফর্মের মাধ্যমে দু'দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য এই সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১০

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১১

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১২

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৩

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৪

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৫

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৬

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৭

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৯

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

২০
X