কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৩১ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নারকীয় হামলার প্রতিবাদে আগামী শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ ছাড়াও আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে শুধু মসজিদেই নয়, অন্যান্য ধর্মাবললম্বী যারা আছেন তাদের উপাসনালয়েও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা করার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ইসরায়েল ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের হাসপাতালে হামলা করে ইসরাইল সবচেয়ে বড় অপরাধ করেছে। নিপীড়িত এ জনগোষ্ঠী তাদের নিজ দেশেই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সবারই এর প্রতিবাদ করা উচিত।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের এ দুঃসময়ে সকলের এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। আমরা এভাবে বসে থাকতে পারি না।

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) আন্দোলনে আপত্তি নেই, আগুনসন্ত্রাস করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ এবং সম্পদের ক্ষতি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি দেশের মানুষের জন্য কতটুকু করেছে? তারা দেশের কতটুকু উন্নতি করেছে, সেটাই হলো বড় প্রশ্ন। আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে, তখনই এ দেশের উন্নয়নে জাতির পিতার আদর্শ-পদাঙ্ক অনুসরণ আমরা করেছি। তার আদর্শ নিয়ে আমরা কাজ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X