কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সোনাসহ জেদ্দায় আটক বিমানের কেবিন ক্রু

সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দর। ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দর। ছবি: সংগৃহীত

সোনা নিয়ে ঢাকায় ফেরার সময় জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু জিয়াউল হাসান (৩১)।

স্থানীয় সময় গত রোববার সাত পিস সোনার বারসহ জেদ্দা বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। পরে গত মঙ্গলবার তাকে দেশে ফেরত পাঠানো হয়।

কেবিন ক্রুরা সাধারণত উড়োজাহাজে যাত্রী সেবায় নিয়োজিত থাকেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরের ফ্লাইটে জিয়াউলকে দেশে ফেরত পাঠায়। পরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় বিমানের সহকারি ব্যবস্থাপক (নিরাপত্তা) মাছুদুল হাছান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।

এজাহারে বলা হয়েছে, কেবিন ক্রু জিয়াউল হাসান গত ২ জুন বিজি-১৩৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করেন। ৪ জুন তার ফিরতি ফ্লাইটে ঢাকায় আসার কথা ছিল। তবে জেদ্দায় বিমানের ম্যানাজার (অপারেশন্স) মেইলে জানান, ওইদিন বাংলাদেশ সময় রাত তিনটার দিকে কিং আব্দুল আজিজ বিমানবন্দরে কাস্টমস নিরাপত্তাকর্মীরা তাকে সাত পিস অবৈধ সোনার বারসহ আটক করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, জিয়াউল হাসান ৯ বছর ধরে বিমানে ফ্লাইট স্টুয়ার্ড (কেবিন ক্রু) হিসেবে কর্মরত ছিলেন। জেদ্দায় সোনা চোরাচালানের ঘটনায় আটক হওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিঞা কালবেলাকে বলেন, ওই আসামিকে আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করেছেন। তার সঙ্গে অন্য কেউ রয়েছে কি-না, তা জানান চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X