কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর অনুদানে হার্টে রিং স্থাপন করা হলো তাহের ও শরিফুলের

প্রধানমন্ত্রীর অনুদানে হার্টে রিং স্থাপন।
প্রধানমন্ত্রীর অনুদানে হার্টে রিং স্থাপন।

প্রধানমন্ত্রীর অনুদানে বরিশালের হিজলা উপজেলার মাছ বিক্রেতা আবু তাহেরকে (৫৫) দুটি এবং রাজধানীর বাড্ডার বাসিন্দা গাড়িচালক শরিফুল ইসলামকে (৫৯) একটি হার্টের রিং বিনামূল্যে স্থাপন করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

রোববার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ক্যাথ ল্যাব জোন-২ এর ৭ নাম্বার ল্যাবে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীনের নেতৃত্বে দুই ব্যক্তির হার্টে রিং স্থাপন করা হয়।

এর আগে গত জুলাই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আগত গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনামূল্যে হার্টের ভাল্ব, অক্সিজেনেটর, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ডিএসডি, ডিভাইস জন্য ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় ১৫০টি ভাল্ব, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি ডিএসডি ডিভাইস ক্রয় করে হাসপাতালের অসহায় রোগী সেবা তহবিল মাধ্যমে বিনামূল্যে বিতরণ করার কথা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X