কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশের স্থান নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুরোনো ছবি
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুরোনো ছবি

রাজধানীর কোন জায়গায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার বলেন, বিএনপির সমাবেশের বিষয়ে বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিএনপি ছোট, মাঝারি নাকি বড় আকারে জনসমাবেশ করবে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে, আমরা চাই জনদুর্ভোগ এড়াতে।

আগামী ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এই সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে দলটি। তবে রাজধানীর কোন জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এর তিন দিনের মাথায় গত শনিবার সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X