কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কালোবাজারিরা সরকারের চেয়েও পাওয়ারফুল : শিল্পমন্ত্রী

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ভোক্তা-অধিকার নিশ্চিতে ব্যবসায়ীদের দায়িত্বশীলতা নিয়ে এক ছায়া সংসদে কথা বলেন শিল্পমন্ত্রী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ভোক্তা-অধিকার নিশ্চিতে ব্যবসায়ীদের দায়িত্বশীলতা নিয়ে এক ছায়া সংসদে কথা বলেন শিল্পমন্ত্রী। ছবি : সংগৃহীত

কালোবাজারিরা সরকারের চেয়েও পাওয়ারফুল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ভোক্তা-অধিকার নিশ্চিতে ব্যবসায়ীদের দায়িত্বশীলতা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

শিল্পমন্ত্রী বলেন, করপোরেট কোম্পানিগুলো বোয়াল মাছ ও গজার মাছের মতো সব খেয়ে ফেলতে চাচ্ছে। ছোট বড় পণ্য থেকে শুরু করে মিডিয়া, সংবাদপত্র সবই তাদের নিয়ন্ত্রণে। পাশাপাশি কালোবাজারিরা সরকারের চেয়েও পাওয়ারফুল। আমাদের আমদানি নীতিতে কিছু ভুল আছে। চোরা ব্যবসায়ীরা সেই সুযোগ নেয়। শাস্তি দিতে গেলেই তারা নানা যুক্তি তুলে ধরে।

শিল্পমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য রাজনীতিবিদদের ব্যর্থতা রয়েছে। এটা অস্বীকার করা যায় না। নির্বাচনকে সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলার জন্য কেউ কেউ দ্রব্যমূল্য অনিয়ন্ত্রণে কাজ করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। চাকরিজীবী, মধ্যবিত্ত, নিম্নবিত্তের জন্য এখন দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠছে। কিছু কিছু ব্যবসায়ী আছে তারা শুধু টাকা টাকা করে। যেখানে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করছে, সেখানে এক শ্রেণির ব্যক্তি দেশের টাকা লুট করে আমেরিকা, কানাডায় বাড়ি-গাড়ি করছে।

আমাদের অনেক উন্নয়ন হলেও মানসিকতার পরিবর্তন হয়নি উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতি ভালোবাসা, নৈতিকতা ও মমত্ববোধ থাকতে হবে। তাহলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আমরা জনগণের মধ্যে স্বস্তি আনতে পারব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কবি, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্রকারদের মতো জাতীয় পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও জানান তিনি।

‘ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণই ভোক্তা-অধিকার নিশ্চিত করতে পারে’ শীর্ষক ছায়া সংসদে তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, মো. তৌহিদুল ইসলাম, সায়েদুল ইসলাম, দৌলত আক্তার মালা প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X