কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আগামী জাতীয় নির্বাচনে ভোটের পরিবেশ থাকবে না কেন বুঝতে পারছি না : ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ থাকবে না কেন আমি বুঝতে পারছি না। আমাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আহসান হাবিব খান।

আগামী ২৬ অক্টোবর গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে একটি কর্মশালা করবে নির্বাচন কমিশন। সেই কর্মশালার আমন্ত্রণপত্রের সঙ্গে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে ‘ধারণাপত্র’ পাঠানো হয়। তবে, ওই ধারণাপত্র সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

ওই ধারণাপত্রে বলা হয়েছে, নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। আবার একজন নির্বাচন কমিশনার (মো. আনিছুর রহমান) বলছেন পরিবেশ আছে। বিষয়টি নজরে আনলে আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, ‘আপনারা কিন্তু একজন কমিশনারকে আরেকজন কমিশনারের সামনে মুখোমুখি করিয়ে দিচ্ছেন। অবশ্যই তারা যুক্তিসংগতভাবে বলেছেন বলে আমি মনে করি। আর আমি যেটা বলি, প্রত্যাশিত যে পরিবেশ, তা এখনো সৃষ্টি হয় নাই। এটা কিন্তু এখন না, প্রতি ইলেকশনে কিন্তু এ রকম ঘটনা ঘটে, কেউ বলার মতো সাহস রাখে নাই। সবার এমন সাহস থাকে না।’

ধারণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘ধারণাপত্রটি পুরোটা আপনারা পড়েন। পড়ে বলেন যে, ওখানে কোনো অসত্য লেখা আছে কিনা। এটি ফাইলে অনুমোদনের কথা ছিল। এরপর কী হয়েছে আমি বলতে পারব না। ধারণাপত্র নিয়ে সিইসি মহোদয় বলতে পারবেন। আর যে নির্বাচন কমিশনার মহোদয় এ বিষয়ে কথা বলেছেন, তিনি বলতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা সঠিক মতো ধারণাপত্রটি পড়েন। তাহলেই বুঝতে পারবেন। ধারণাপত্রে বলা হয়েছে, অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল। সেটা এখনো হয়ে ওঠেনি। সব সময় কি একই রকম পরিবেশ থাকে? অতীতে যে ভোটগুলো হয়েছে, আপনি কি দেখেছেন পরিবেশ হান্ড্রেড পার্সেন্ট অনুকূলে ছিল?’

ইসি সূত্রে জানা গেছে, গণমাধ্যমের সম্পাদকদের কাছে আমন্ত্রণ জানানোর বিষয়সংক্রান্ত নথিতে সিইসিসহ সব নির্বাচন কমিশনারের স্বাক্ষর রয়েছে। তবে ধারণাপত্রটি নথি অনুমোদনের আগে নাকি পড়ে যুক্ত করা হয়েছে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X