কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশের সিদ্ধান্ত নেবে ডিএমপি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরোনো ছবি

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে তাদের সমাবেশের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সমাবেশের অনুমতি কীভাবে চেয়েছেন সেটা পুলিশ কমিশনার জানেন। বিএনপি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে যারাই বিএনপি করে তাদেরই ঢাকায় নিয়ে আসবেন। এত লোক ঢাকায় আসলে একটা অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। এজন্য তাদের কোথায় সমাবেশ করতে দিলে ভালো হবে সেটার সিদ্ধান্ত ডিএমপি কমিশনার নেবেন।

জামায়াতের সমাবেশের বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলাম নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। তাই তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি মহাসমাবেশ করবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতির কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকার তো এমন কিছু নয় যে ধাক্কা দিল আর পড়ে গেল। এই সরকারের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। নিয়মানুযায়ী নির্বাচন হবে তারপরেই সরকার পরিবর্তন হবে। তাই নিয়ম রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের যা করার তারা সেটা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X