কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৩২ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

একটানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

জাতীয় পরিচয়পত্র। ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র। ছবি: সংগৃহীত

সার্ভার কক্ষ স্থানান্তর কাজের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা একটানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে এ সেবা বন্ধ হবে।

বুধবার (২৫ অক্টোবর) ইসি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে। এ সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূলকক্ষে স্থানান্তর করা হবে। মূলত এসব কারণেই সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে।

সার্ভার কক্ষ স্থানান্তর হওয়ার পরে ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তরসহ সংশ্লিষ্ট কাজে ৬৪ ঘণ্টা সময় লাগবে।

এর আগে সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল।

তারও আগে সাইবার হামলার শঙ্কায় ১৪ আগস্ট রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় আবার চালু করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, এনআইডির তথ্যভান্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভান্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাই-সংক্রান্ত সেবা নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X