কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালট পেপার কখন পাঠাতে হবে, বললেন মাহফুজ আনাম

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ছবি : সংগৃহীত
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ছবি : সংগৃহীত

কারও কোনো কথা শুনবেন না, ব্যালট পেপার সকালে পাঠাবেন- নির্বাচন কমিশনকে উদ্দেশ করে এ কথা বলেছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ‘দ্বাদশ সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

মাহফুজ আনাম বলেন, জনগণ নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের যা যা করণীয় আপনারা তা করেন। আমরা গণমাধ্যম কর্মীরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের পিলার। আপনারা তা রক্ষায় কাজ করবেন। আমার অনুরোধ ফজরের পর ব্যালট পাঠাবেন। কারও কোনো কথা শুনবেন না। ব্যালট পেপার সকালে পাঠাবেন। অতীতে নির্বাচন কমিশন কী করেছে তার থেকে ধারণা নিয়ে আপনারা নির্বাচন করবেন।

এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, আমাদের যে ধারণাপত্র দিয়েছেন সেখানে বলা হয়েছে যে অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল, সেটি এখনও হয়ে ওঠেনি। আমার কথা হলো যদি আপনারা মনে করে থাকেন এখনও অনুকূল পরিবেশ হয়নি, সেটা এক ধরনের সাংঘর্ষিক কিনা।

তিনি আরও বলেন, আপনাদের ভূমিকাটা আরও স্পষ্ট করতে হবে। কী কারণে এখনও অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি। অনুকূল পরিবেশ না হলে নির্বাচন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা এবং অংশগ্রহণমূলক হওয়ার ক্ষেত্রে বাধা কিনা?

ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের গুরুত্বের বিষয়টি তুলে ধরে নঈম নিজাম বলেন, ভোটকক্ষে কেউ যদি কখনও ভেতরে গিয়ে ভোট বাধাগ্রস্ত করে, ভোটারদের জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে, সেখানে যদি সাংবাদিক, টেলিভিশন মিডিয়াকর্মী উপস্থিত থাকে, তিনি যদি তাৎক্ষণিক সম্প্রচারে চলে যান, তাহলে কি আপনারা আইনগত ব্যবস্থা নেবেন? নাকি এটুকু করতে দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X