কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে উঠেপড়ে লেগেছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করে বলে দিয়েছেন যে, আন্দোলন করতে পারবে। এটা রাজনৈতিক দলের অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা ব্যবস্থা নেবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, আমি ওনাকে (মির্জা ফখরুল) ভালো জানতাম। অনেক কথাই মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের লোকজন বলেছিল, আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে উলুধ্বনি হবে। উনারা কিন্তু ১৯৭৫ থেকে শুরু করে ১৯৯৬ সাল পর্যন্ত ছিল। আবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিল। উনারা কিন্তু মসজিদ-মাদ্রাসা করেনি। উনারা লুটপাট করতে ব্যস্ত ছিল। নিরীহ মানুষ মারতে ব্যস্ত ছিল। আর জননেত্রী শেখ হাসিনা সাত হাজার কোটি টাকা খরচ করে প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করে দিয়েছেন। যারা পাকিস্তানকে ভালোবাসে তারা বাংলাদেশের উন্নয়ন করবে না বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X