শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আজরা জেয়ার সঙ্গে কী নিয়ে আলোচনা হলো সালমান এফ রহমানের

যুক্তরাষ্ট্রে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

দেশব্যাপী যখন ২৮ অক্টোবর নিয়ে রাজনৈতিক উত্তেজনা ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠকের ছবি এক্সে (টুইটার) প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

শুক্রবার (২৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান সালমান এফ রহমান। বৈঠকের বিষয়টি আজরা জেয়াও তার এক্স আইডিতে পোস্ট করেছেন।

এক্স বার্তায় সালমান এফ রহমান জানান, আজরা জেয়ার সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আন্তরিক পরিবেশে। বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, আমরা একমত হয়েছি যে গণতন্ত্রে সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন সালমান এফ রহমান। আন্ডার সেক্রেটারি আজরা জেয়া আবারও নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। বরং বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

বৈঠকে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X