কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ৮ ট্রেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের সময় ঠিক রাখা এবং শিডিউল বিপর্যয় দূর করতে ঢাকাগামী ৮ এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। আগামীকাল শনিবার (২৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনগুলো প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে এসে কমলাপুর স্টেশনে প্রবেশের আগে বিমানবন্দর স্টেশনে থামবে না। ট্রেনগুলো সরাসরি জয়দেবপুর বা টঙ্গী স্টেশন থেকে কমলাপুর স্টেশনে চলে যাবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ঈদযাত্রা শুরুর দিন শনিবার (২৪ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে পাঁচ দিন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X