কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক বাম জোটের

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ বাম গণতান্ত্রিক জোটের। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ বাম গণতান্ত্রিক জোটের। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

আজ সোমবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন নেতারা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজনৈতিক সংকট দূর, সংঘাতের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে বর্তমান সরকারকে পদত্যাগ জরুরি। সেইসঙ্গে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করতে হবে।

এ ছাড়া একতরফা নির্বাচনের প্রচেষ্টা দেশকে আরও সংঘাতের দিকে ঠেলে দিবে। এ ধরনের পরিস্থিতিতে দেশি-বিদেশি আধিপত্যবাদী অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই।

নেতৃবৃন্দ বিরোধী দলের সভা সমাবেশে হামলা-মামলা ও অহেতুক নেতৃবৃন্দকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণের কণ্ঠ রোধের এ ধরনের অপচেষ্টা করে কেউ অতীতে ক্ষমতায় থাকতে পারেনি; এ সরকারও পারবে না।

নেতৃবৃন্দ বলেন, সরকার যেন-তেন প্রকারে আরেকটি নির্বাচন পার করাতে চায়। জনগণের দাবি উপেক্ষা করে এ ধরনের অপচেষ্টার ফল শুভ হবে না। এ ধরনের অপচেষ্টা রুখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রাজপথে সংগ্রামে শরিক হয়ে গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলতে হবে।

নেতৃবৃন্দ রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের শাস্তি দাবি করে বলেন, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য কারোর মৃত্যু কাম্য নয়। অথচ পাল্টাপাল্টির নীতিহীন রাজনীতি মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেনর প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবির সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সংকটে একাত্তরের ঘাতক জামায়াত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশি আধিপত্যবাদী শক্তি নানা ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ নিচ্ছে। ক্ষমতাসীন দল ও শুধু ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক গোষ্ঠীর মদদে তারা এই অপতৎপরতার সুযোগ পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X