কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:২৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টেকসই পৃথিবী নির্মাণে জাতিসংঘ কাজ করে চলেছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সৌজন্য ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সৌজন্য ছবি

একটি টেকসই পৃথিবী নির্মাণে জাতিসংঘ কাজ করে চলেছে উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজিকে বিবেচনায় নিয়ে দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই পরিবেশ নিশ্চিতকরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের ভিত হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে জাতিসংঘ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস নলেজ ফেয়ার’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থাপনা এবং শতভাগ স্যানিটেশনে সরকার বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। সবার জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করছে। সবার শক্তিশালী অংশীদারিত্ব এবং সামাজিক সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের সাফল্য নিশ্চিত হবে।

এ সময় স্পিকার জাতিসংঘের ৭৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বর্ধিত সহযোগিতা পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তার স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে এবং ইতিমধ্যে প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

পরবর্তীতে উইমেন্স লিডারশিপ : ফস্টারিং চেঞ্জ ইন ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট অন ম্যানেজিং ফুড সিকিউরিটি, পার্টনারশিপ ফর হিউম্যান ডেভেলপমেন্ট এবং এন্সিউরিং ক্লাইমেট রিসিলেন্স অ্যান্ড হিউম্যানেটারিয়ান অ্যাকশন ইন বাংলাদেশ বিষয়ে চারটি প্যানেল ডিশকাসন অনুষ্ঠিত হয়।

এই নলেজ ফেয়ারে জাতিসংঘ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, আমন্ত্রিত অতিথি ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X