কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১২:৪৭ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

নয়পল্টনে ক্রাইম সিন তুলে নিল পুলিশ 

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ক্রাইম সিন ফিতা তুলে নিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ক্রাইম সিন ফিতা তুলে নিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ক্রাইম সিন ফিতা তুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত ২টার দিকে এই ফিতা তুলে নেওয়া হয়। তবে বিএনপি কার্যালয় আগের মতোই তালাবদ্ধ রয়েছে। কার্যালয় ও এর আশপাশে কোনো নেতাকর্মী দেখা যায়নি। কার্যালয়ের দুই পাশেই যথারীতি পুলিশ মোতায়েন রয়েছে।

গত শনিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। এরপর শনিবার রাত থেকে বিএনপি কার্যালয়ের সামনের কিছু অংশ ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। পরদিন রোববার সেখান থেকে মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডি।

এদিকে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কার্যালয়ের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন তারা। সকাল থেকে শুরু হওয়া দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘিরে নয়াপল্টন এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জন্য তৎপর আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নয়াপল্টন এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে বিএনপি কার্যালয়ের পাশে অবস্থিত পূবালী, রূপালী, আইএফআইসি, আইসিবি ইসলামিক ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক খোলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১০

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১১

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১২

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৩

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৪

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৫

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৮

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৯

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

২০
X