কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:১৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা জঙ্গি শামিন মাহফুজ। ছবি: সংগৃহীত
শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা জঙ্গি শামিন মাহফুজ। ছবি: সংগৃহীত

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনিন সুলতানাকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি কালবেলাকে বলেন, ‘মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে গ্রেপ্তারের জন্য পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছিল। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা থেকে শামিনকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।’

এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান সিটিটিসি প্রধান।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্য নিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন জঙ্গি সংগঠনের সৃষ্টি করেন শামিন মাহফুজ। ২০২২ সালে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পরে জঙ্গি নেতা শামিন মাহফুজ সস্ত্রীক আত্মগোপনে চলে যান। তখন তিনি বান্দরবানের গভীর পাহাড়ে আস্তানা গাড়েন।

শামিন মাহফুজ জঙ্গি কর্মকাণ্ডের জন্য বান্দরবানের মানুষের কাছে বেশ পরিচিত নাম। ২০১১ সালের পর সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগিতায় আবারও বান্দরবানের রুমা উপজেলায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র করার খবর প্রকাশ হলে আলোচনায় আসেন তিনি।

এর আগে ২০১১ সালের ২৮ মার্চ জেলার থানছির বলিপাড়ার কলাইপাড়া এলাকা থেকে তৎসময়ের জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের ( জেএমবি) দলনেতা শামিন মাহফুজ ও তার সহযোগী ইসমাইল হোসেনকে আটক করেছিল পুলিশ।

এসময় অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বান্দরবান জুড়ে তোলপাড় শুরু হয়, জঙ্গি দমনে নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী এবং একের পর এক অভিযান চালায় পাহাড়ে। এরপর জামিনে বেরিয়ে পেছন থেকে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন শামিন মাহফুজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১০

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১১

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১২

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৩

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৫

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৬

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৭

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

১৮

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

১৯

নাটকে ফেরার আভাস দিলেন মিম

২০
X