কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আগামী জাতীয় নির্বাচনে ভোটার কত, জানাল ইসি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় পাঁচ লাখ ৪০ হাজার ১৯৩ জন বেড়ে চূড়ান্ত এ তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জনে। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। তবে এর বাইরে নির্বাচন কমিশন কাউকে ভোটার হওয়ার অনুমোদন দিলে সেটিও যুক্ত হবে। বৃহস্পতিবার বিকেলে আসনভিত্তিক এ তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং হিজড়া ভোটার ৮৫২।

নির্বাচন কমিশনের এনআইডি শাখার মহাপরিচালক একেএম হুমায়ুন কবির জানিয়েছেন, এটিই নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা। এর বাইরে নির্বাচন কমিশন যদি আর কাউকে অনুমোদন দেয় তাহলে তার নামও ভোটার তালিকায় যুক্ত হবে।

এর আগে গত মার্চে হালনাগাদ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে। এরপর সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছিল ইসি। এতে দেশে নতুন করে মোট অন্তর্ভুক্ত হয়েছেন পাঁচ লাখ ৪০ হাজার ১৯৩ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে এক কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X